ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সারদায় এবার প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:০৩:২৬ অপরাহ্ন
সারদায় এবার প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত আটজন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।এ বিষয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঞার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।মোবাইলে কয়েক দফা ফোন করা হলেও রিসিভ করেননি পুলিশের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। ফলে ট্রেইনি কনস্টেবলদের অব্যাহতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অব্যাহতি প্রাপ্ত কনস্টেবলরা বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্ত কনস্টেবলরা হলেন- মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর।একাডেমি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। পরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত ছিল। তবে প্রশিক্ষণ শেষ না হওয়ায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আয়োজন করা হয়নি। সবশেষ গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক হলেও পরে তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি আবারও ট্রেইনি কনস্টেবলদের এই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে তিন ধাপে প্রশিক্ষণরত ৩২১ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) প্যারেড মাঠে এবং বিভিন্ন ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতির ঘটনা ঘটেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা