ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৩৯:২৬ অপরাহ্ন
টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় গত ৩ জানুয়ারি রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইনকে অপহরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে পাহাড় থেকে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় শিক্ষক আবদুর রশিদ জানিয়েছেন, এই ঘটনা ঘটার সময় তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, কারণ পাহাড়ি ডাকাতদল অস্ত্রের মুখে একজনকে অপহরণ করে নিয়ে গেছে। ইউপি সদস্য নুরুল ইসলামও এ ব্যাপারে নিশ্চিত করেছেন, সন্ধ্যার পর ওই এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায় এবং পরে একজনকে অপহরণ করা হয়। এর আগে, দিনের বেলায় আরো দুইজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলিবর্ষণের বিষয়টি খতিয়ে দেখেছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, গত কয়েকদিনে আরও ৩০ জন অপহরণের শিকার হয়েছেন, এর মধ্যে ২৬ জন মুক্তি পেয়েছেন, তবে এখনো ৪ জন অপহৃত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন, যাতে অপহরণকারী চক্রটি গ্রেফতার হয়ে শান্তি প্রতিষ্ঠা পায়।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু