ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৫:০০ অপরাহ্ন
খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলায় এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।
 

গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪০) শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার হন। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আাওয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া, যখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় তেজগাঁও থানায় ২২ আগস্ট মামলা দায়ের করা হয়।
 

গ্রেপ্তারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা