ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘হাসিনা ও তার আত্মীয়স্বজন দেশের অর্থনীতি ধ্বংস করেছে’

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:২৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:২৩:১৫ অপরাহ্ন
‘হাসিনা ও তার আত্মীয়স্বজন দেশের অর্থনীতি ধ্বংস করেছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে শেখ হাসিনার সরকারকে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ও তার পরিবারের সদস্যরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক খাতে দুর্নীতি করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, "শেখ হাসিনার পরিবারের নেতৃত্বে ইসলামী ব্যাংকসহ দেশের জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। এস আলম গ্রুপের মাধ্যমে অর্থ লোপাট করে লন্ডনে পাচার করা হয়েছে। শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি তদন্ত চলছে। এটি জাতির জন্য লজ্জাজনক।"

তিনি আরও অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা এবং পদ্মা সেতু প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনি দাবি করেন, পদ্মা সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সম্মেলনে জামায়াতের আমির ঘোষণা করেন, "জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাম্যের বাংলাদেশ গড়ে তুলবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। ঘুষ, চাঁদাবাজি, এবং দখলদারিত্ব বন্ধ করা হবে।"

সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা