ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, "অঞ্জনা এমন এক পরিবার থেকে উঠে এসেছে, যা আমাদের কল্পনার বাইরে। তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে মুসলিম হয়েছেন।"

অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস কাঞ্চন বলেন, "আমার জীবনে প্রথম নায়িকা যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তিনি অঞ্জনা। 'দস্যু বনহুর' ছবির শুটিংয়ের সময় তাকে প্রথম দেখি। মনে হয়েছিল, মানুষ কীভাবে এত সুন্দর হতে পারে। আমার কাছে তিনি পরীর মতো লেগেছিল।"

অঞ্জনার শিল্পীসত্তা ও চলচ্চিত্রে অবদানের বিষয়ে ইলিয়াস বলেন, "সারাজীবন অঞ্জনা চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। কিন্তু আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হলো তার সৃষ্টিকে ধরে রাখা। তবে তা আমরা কতটুকু করতে পেরেছি, সেটা বিচার-বিবেচনার বিষয়।"

তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, "চলচ্চিত্রের জন্য কাজ করা মানুষদের সঠিক মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে আমি সরকার, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বসহ সবার কাছে আবেদন করছি।"

প্রসঙ্গত, অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। নৃত্যশিল্পী থেকে শুরু করে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ভূমিকা প্রশংসনীয়। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা