ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুক্তরাষ্ট্র-নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১০:১০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:১০:২০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার
ইউক্রেন থেকে ছোড়া আটটি যুক্তরাষ্ট্র-নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এ হামলার জবাব কঠিনভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাদিয়া গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিন ইউক্রেনের কিয়েভ ব্রিয়ান্সক, কুরস্ক ও চেরনিহিভে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এ ঘটনায় একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 একইদিনে, ইউক্রেন থেকে ছোড়া আটটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইউক্রেনের এ হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে বৃহত্তম সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সকে বৃহত্তম তেল শোধনাগারের মানচিত্র এবং ছবি লুকিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন মস্কোর এক আদালত।এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে চীন ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।
 
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ইউক্রেনের অস্ত্র ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে পুতিন বাহিনী আরও বেশি অঞ্চল দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধক্ষেত্রে বিশাল সংখ্যক সেনাবাহিনী হারালেও থেমে নেই রাশিয়ার হামলা। এ হামলা সামাল দিতে রীতিমতো হাঁপিয়ে উঠছে ইউক্রেনীয় সেনাবাহিনী।রাশিয়া দোনেৎস্কের প্রায় ৪ হাজার১৬৮ বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। তবে এর বিনিময়ে প্রায় চার লাখ ত্রিশ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
 
প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে গড়ে ১১৮০ জন। কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা