ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১০:২৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:২৫:০৯ পূর্বাহ্ন
গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছে গণঅধিকার পরিষদ।শনিবার (০৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।এসসময় তিনি ষাড়াশি অভিযান চালিয়ে হামলাকরীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া এটি জাতীয় বিপ্লবী পরিষদ বা আওয়ামী লীগের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার কথাও উল্লেখ করেন।রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খান হামলাকারীদের গ্রেফতারে এক ঘন্টার আলটিমেটাম দেন।হামলাকারীদের এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এদের গ্রেফতার করা না হলে গণঅধিকারের সঙ্গে কোনো ঝামেলা হলে আমাদের কিছু করার থাকবে না।’
 
শনিবার বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেন ফারুক।একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি; চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি।এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।

এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।

কমেন্ট বক্স