ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

স্ত্রীকে হত্যার পর নিজের মাকেও জিম্মি করলেন যুবলীগ নেতা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১০:০৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১০:০৩:৪০ পূর্বাহ্ন
স্ত্রীকে হত্যার পর নিজের মাকেও জিম্মি করলেন যুবলীগ নেতা
চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যার পর নিজের মাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা জমির উদ্দিনের বিরুদ্ধে।সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্ত্রী বিউটি আক্তারকে (৩৩) খুনের পর নিজের মা শামসুন নাহারকে (৮০) হত্যার ভয় দেখিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা গলায় ছুরি ধরে জিম্মি করে রাখেন জমির।বিউটি উপজেলার বৈলতলী এলাকার শফিক উল্লাহর মেয়ে। জমির উদ্দিন উপজেলার সৈয়দাবাদ এলাকার নাসির চৌধুরীর ছেলে। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা।

স্ত্রীকে হত্যার ঘটনাটি জানাজানি হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশসহ এলাকার মানুষজন জমিরের ঘরের সামনে উপস্থিত হয়। তাকে আটক করা হলে গলায় ছুরি ধরে নিজ মাকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে নানা কৌশল অবলম্বন করে তার মাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় জমিরকে।পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জমির উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কী কারণে স্ত্রীকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে বিউটিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তিনি তার মাকে ছুরি ধরে ঘরের একটি কক্ষে জিম্মি করে রাখেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা তার মাকে ছুরি ধরে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা কৌশলে প্রথমে জিম্মি মাকে উদ্ধার করে। এরপর তাকে আটক করা হয়।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে, আহত শামসুন নাহারকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস