ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

শীতে নাকে এলার্জি রোধে করণীয়

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৬:০৪ পূর্বাহ্ন
শীতে নাকে এলার্জি রোধে করণীয়
শীতকালে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষ করে নাক বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা শুরু হয়, অতিরিক্ত হাঁচি হয়। এই সব সমস্যা এলার্জির কারণে হতে পারে। চিকিৎসকেরা বলেন, এটি একটি বংশগত রোগ। এই সমস্যা প্রতিকারে কিছু কিছু নিয়ম মেনে চলা জরুরি। ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, সহযোগী অধ্যাপক, নাক, কান ও গলা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন,  এলার্জিক রাইনাইটিস হলে নাকের ভেতর মাংসপেশী ফুলে যায়, নাকের মাংস বেড়ে যায়, গলার কিছু অংশে প্রদাহ তৈরি হয়। শীতকালে এই সমস্যা বেড়ে যাওয়ার বড় কারণ হচ্ছে ধুলাবালি এবং ধোঁয়া। যারা এই ধরনের রোগে আক্রান্ত তারা বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

এই রোগে অতিরিক্ত হাঁচি হতে পারে, নাকে ব্যথা হতে পারে। এসব সমস্যা সমাধানে রোগী অনেক সময় নাকের ড্রপ ব্যবহার করে থাকেন। কিন্তু নাকের ড্রপ দীর্ঘদিন ব্যবহারে এক সময় আর কাজ করে না। বরং ক্ষতি করে। চিকিৎসকের পরামর্শে নাকের স্প্রে ব্যবহার করতে পারেন। স্প্রে দীর্ঘদিন ব্যবহারেও বিশেষ ক্ষতি হয় না।যোগ করেন ডা, সৈয়দ ফারহান আলী রাজিব।এই চিকিৎসক আরও বলেন, এলার্জিক রাইনাইটিস রোগে আক্রান্ত রোগী নাকের পলিপাসেও ভুগতে পারেন। নাকের হাড়টা যদি একদিকে বেশি ফুলে থাকে এর কারণে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে। এ থেকে মাথা ব্যথা হতে পারে। এই রোগ প্রতিরোধে শীতকালে লেপ তোষক রোদে দিয়ে ব্যবহার করতে হবে। ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক পরতে হবে। বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

এটি মারাত্মক কোনো অসুখ না হলেও মানুষকে অনেক কষ্ট দেয়। এই রোগে আক্রান্তরা নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাতে পারেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী