ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হাইব্রিড মডেলে আয়োজন করা হলেও লাভের দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ হবে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে, আর যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচটি। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত সবগুলো ম্যাচের টিকিট বিক্রির আয় থেকে ৫০ শতাংশ ভাগ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা তাদের জন্য মোটা অঙ্কের আয় হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনেক দিন ধরে নানা নাটকীয়তা চলে। অবশেষে আইসিসি ঘোষণা দিয়েছে যে, এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যুতে। শুরুতে পাকিস্তান এই মডেলকে মেনে নিতে নারাজ ছিল, কিন্তু পরে কিছু শর্ত দিয়ে তারা রাজি হয়। এই শর্তের মধ্যে ছিল ২০২৭ পর্যন্ত ভারতে গিয়ে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয় ভাগাভাগি করতে হবে পিসিবির সঙ্গে।

এবারের টুর্নামেন্টে ১৫টি ম্যাচের মধ্যে অন্তত ৪টি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে, এবং ভারতের ম্যাচগুলো হবে ওই ভেন্যুতে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান সুপার ক্লাসিকোও হবে দুবাইয়ে। প্রথম সেমিফাইনালও সেখানে অনুষ্ঠিত হবে।

নিরপেক্ষ ভেন্যুতে আয় হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে পিসিবি ৫০ শতাংশ রেভিনিউ পাবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পিসিবি লাভের আশা করছে, এবং এর জন্য তারা ইতোমধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার দর্শক। ভারতের ম্যাচ, প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ম্যাচগুলো সাধারণত দর্শকদের কাছে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে, তাই টিকিট বিক্রির দিক থেকেও ব্যাপক সফলতা আশা করা হচ্ছে। তবে, আইসিসি এখনও ম্যাচের টিকিটের দাম বা বিক্রির সময়সূচি ঘোষণা করেনি, যা শিগগিরই ঘোষণা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা