ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন
জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের
জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পথ বেছে নিল টোকিও।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের কাছে এক হাজার ২০০টির বেশি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করা হবে। ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয় মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)।

ডিএসসিএ বলেছে, অস্ত্রগুলো ওয়াশিংটনের আঞ্চলিক মিত্র জাপানকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং তার মিত্রদের হুমকি মোকাবেলায় সহায়তা করবে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি জোরদার করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে ব্রতী রয়েছে। আর এটাই জাপানের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিক্রি করার উদ্দেশ্য বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন।

টোকিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শান্তিবাদী সংবিধান থেকে সরে এসেছে। দেশটির ২০২২ সালে সামরিক ব্যয় বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে তার জিডিপির প্রায় ২ শতাংশ আমেরিকার ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার ব্যয় করে চলেছে। ২০২৭ সালের মধ্যে মোট সামরিক ব্যয় ৪৩ ট্রিলিয়ন ইয়েন (২৭৩ বিলিয়ন ডলার) বৃদ্ধি করার পরিকল্পনা করছে টোকিও।

সূত্র : পার্সটুডে

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা