ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

রাশিয়ার কুরস্কে নতুন করে ইউক্রেনের হামলা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:৫৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:৫৩:৫২ পূর্বাহ্ন
রাশিয়ার কুরস্কে নতুন করে ইউক্রেনের হামলা
রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, শত্রুপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে রুশ সেনাবাহিনী।

গত আগস্টে কুরস্ক অঞ্চলে প্রথম অভিযান চালিয়েছিল ইউক্রেন। সেসময় উল্লেখযোগ্য কিছু অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিল তারা। তবে পরবর্তী সময়ে রুশ বাহিনীর পাল্টা আক্রমণে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়। যদিও পুরোপুরি তাদের সরানো সম্ভব হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুটি ট্যাংক, একটি প্রতিবন্ধকতাবিরোধী যান এবং ১২টি যুদ্ধযানের সমন্বয়ে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে হামলা চালায়। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, শত্রুরা রুশ বাহিনীর অগ্রগতি থামাতে চায়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর আসছে। রাশিয়া তাদের প্রাপ্য শাস্তি পাচ্ছে।

তবে ইউক্রেনের এই হামলা যুদ্ধক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনী জনবল সংকটে রয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের