ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১২:১০ অপরাহ্ন
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার (৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ তার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের দোষারোপ করার পুরনো অভ্যাস অনুসরণ করছে।

এ প্রসঙ্গে আফগানিস্তানের দাবি, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর পেয়েছি, যার ফলে অনেক মূল্যবান প্রাণ হারিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি যে, নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা একেবারেই নিন্দনীয়। পাকিস্তান তার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশগুলোকে দোষারোপ করতে অভ্যস্ত।”

এদিকে, আফগানিস্তান এই হামলাকে আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন ও আগ্রাসন হিসেবে গণ্য করছে। আফগান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি বলেছেন, “পাকিস্তানকে এই কাপুরুষোচিত হামলার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”

এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা