ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকা পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করেছে বলে বিমানবন্দরের সূত্র নিশ্চিত করেছে।

এর আগে রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) প্লেন ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। প্লেনটির রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি রাতে আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করতে হয়।

যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দফতরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি।

কলকাতায় আটকে পড়া মালিন্দো এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরি হয়। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করতে হয়। যাত্রীদের সকাল ৯টা পর্যন্ত বিমানে অপেক্ষা করতে হয়েছে।

পরে বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের ঢাকায় ফেরানোর ব্যবস্থা করে।

কমেন্ট বক্স
‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’