ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে

এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালো শিক্ষা বোর্ড

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৩:১০ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালো শিক্ষা বোর্ড
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। তিনি জানান, পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ চলছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং সম্ভাব্য পরীক্ষা সূচির (রুটিন) খসড়া প্রস্তুতির কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে এই সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু হবে। এছাড়া, ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে, তার পরই ফরম পূরণের কাজ শুরু হবে।

এদিকে, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়েছিল। তবে আন্দোলনের কারণে পরীক্ষাটি মাঝপথে স্থগিত করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, পরীক্ষার্থীরা সেগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিং করে ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।

কমেন্ট বক্স
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’

‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’