ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ব্যাংকে ডলারের সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৭:০১ পূর্বাহ্ন
ব্যাংকে ডলারের সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, দেশে ডলারের কোনো সংকট নেই। তিনি বলেন, “গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এবং রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকে ডলার সংকটের তথ্য সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের সংকট নেই।”

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে নেমে এসেছে। কিছুদিন আগে দাম বেড়ে গেলেও এখন তা সহনীয় পর্যায়ে আসছে এবং আরও কমবে। সরকারি পর্যায়ে আলু মজুতের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে আমদানি করে বাজার স্থিতিশীল রাখা হবে। গত বছর বেশি দামের কারণে আলুর চাষ বেড়েছে। আশা করা যায়, এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে।”

তিনি বলেন, “বাজার স্থিতিশীল রাখতে আমাদের যৌক্তিক পদক্ষেপ নিতে হবে, যেখানে কৃষকদের স্বার্থও বিবেচনায় থাকবে। আমাদের লক্ষ্য একটি সুষম বাজার ব্যবস্থা নিশ্চিত করা।”

টিসিবির কার্যক্রম ডিজিটাল করার বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “আজ থেকে টিসিবির কাগজের কার্ড পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে। ডিজিটাল ব্যবস্থার কারণে টিসিবির পণ্য বিতরণে যে দুর্নীতি ও অনিয়ম ছিল, তা অনেকাংশে কমে এসেছে। ইতোমধ্যে এক কোটি কার্ডের মধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আরও ৩০-৩৫ লাখ কার্ড দেওয়া হবে।”

তিনি জানান, টিসিবির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা রয়েছে। এতে করে আরও বেশি মানুষ এ সুবিধা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ