ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এটি কাতারের দোহা হয়ে লন্ডনে পৌঁছায়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহায়তায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত।

বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের ছয়জন চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ ১৫ সদস্যের একটি দল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপন প্রয়োজন। ধারণা করা হচ্ছে, পুরো চিকিৎসা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছেই তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। সেখানে তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করবেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, প্রায় সাড়ে সাত বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম খালেদা জিয়ার। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে প্রায় দুই মাস সময় লাগে। তবে অসুস্থতার কারণে কয়েক দফায় তাঁর বিদেশ যাত্রার তারিখ পেছানো হয়। অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা নিশ্চিত হয়।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হওয়া পর্যন্ত তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সহকারীরা দেশ-বিদেশ থেকে প্রয়োজনীয় সমন্বয় করছেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা