ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন
হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের মামলায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান।

আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার আসামিদের অধিকাংশই ৮০ বছরের বেশি বয়সী, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি। আদালত পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন।

তাবলীগ জামাতের দুই পক্ষ—দিল্লির মাওলানা সাদ কান্ধলভী এবং বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধ ২০১৯ সাল থেকে চলে আসছে। মতপার্থক্যের কারণে বিশ্ব ইজতেমা দুই ভাগে বিভক্ত হয়। প্রথম পর্বে জুবায়েরপন্থিরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্বে সাদপন্থিরা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা করবেন বলে সিদ্ধান্ত হয়।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জুবায়েরপন্থিরা টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে সাদপন্থিরা জোড় ইজতেমার ঘোষণা দেন। তবে জুবায়েরপন্থিরা সাদের অনুসারীদের জোড় ইজতেমা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে ১৭ ডিসেম্বর শেষ রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পরদিন দুপুর পর্যন্ত চলে। সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হন। এই ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়, যেখানে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এক আসামি মোয়াজ বিন নূরকে ২০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়, যিনি সাদপন্থিদের মুখপাত্র। এরপর ২৪ ডিসেম্বর হাইকোর্টে ২৫ জন আসামি জামিন আবেদন করেন। আজকের জামিন আদেশের মাধ্যমে ২৩ জন আসামির জামিন মঞ্জুর হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা