ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন দায়িত্ব পেলেন ইউনিস খান

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:০১:০৩ অপরাহ্ন
আফগানিস্তান ক্রিকেট দলের নতুন দায়িত্ব পেলেন ইউনিস খান
আফগানিস্তান ক্রিকেট দলের নতুন মেন্টর হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ইউনিস খান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে তিনি আফগান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ক্রিকবাজের এক প্রতিবেদনে (৮ জানুয়ারি) এসিবির মুখপাত্র নাসিম সাদাত জানান, "এসিবি পাকিস্তানের সাবেক অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট শুরুর আগে তিনি আফগান দলের সঙ্গে যোগ দেবেন।"

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা ইউনিস খান ১৭ বছর ধরে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। ১১৮টি টেস্ট ম্যাচে ১০ হাজার ৯৯ রান, ২৬৫টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৪৯ রান এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৪২ রান করেছেন তিনি।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইউনিস খান। এরপর তিনি বিভিন্ন পর্যায়ে কোচিং শুরু করেন, পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশওয়ার জালমিরের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।

এখন তিনি আফগানিস্তান ক্রিকেটের মেন্টর হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে চলেছেন, যা তার কোচিং ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা