ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি দুধ দিয়ে গোসল করার উপকারীতা কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম মানুষের জীবনে বিয়ে কেন প্রয়োজন আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না- উপদেষ্টা সাখাওয়াত মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের যত্নে বেশি কার্যকর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল রিপাবলিকান দলে যোগ দিলেই নারীরা আরও 'হট' হয়ে যায়: ফক্স নিউজের হোস্ট আমদানির অনুমতিতেই দাম কমছে পেঁয়াজের, দাবি কৃষি উপদেষ্টার ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা এবার কারিনাকে স্ত্রী দাবি, তুমুল বিতর্কে পাকিস্তানি মুফতি নচিকেতা হাসপাতালে ভর্তি এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই

নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি দল বস্তাবর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করতে আসে। কিন্তু ওই সীমান্তে প্রায় ৬শ গজ এলাকাজুড়ে কোনো বেড়া নেই এবং আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া নির্মাণ করা যাবে না, এটি দুই দেশের জন্যই প্রযোজ্য। বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এরপর বিএসএফের সদস্যরা কাজ না করে ফিরে যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আরও বলেন, এ বিষয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। তিনি বলেন, সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।

কমেন্ট বক্স
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি