ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী

জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন
জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করে।

১৪৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হলো এবং সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল (সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্যবিশিষ্ট)। এরপর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।

কমেন্ট বক্স
অনলাইনে ফ্রিতে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?

অনলাইনে ফ্রিতে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?