ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট!

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:০০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:০০:০৭ পূর্বাহ্ন
খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট!
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস একসময় তার অভিনয় দক্ষতায় ভক্তদের হৃদয় জয় করেছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্কের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়।

সেই আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ সমর্থিত কিছু অভিনয়শিল্পীর সঙ্গে তার নাম জড়ায়। অভিযোগ ওঠে, ওই গ্রুপে ছাত্রদের আন্দোলন দমন করার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় অরুণা বিশ্বাসের শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢেলে দেওয়ার কথোপকথনের একটি স্ক্রিনশট ভাইরাল হলে তা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সাম্প্রতিক সময়ে অরুণা বিশ্বাস আবারও বিতর্কে জড়ালেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে গিয়ে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিন পর মা-ছেলের আবেগঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অরুণা বিশ্বাস ওই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।”

তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্ট করায় অরুণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আওয়ামী লীগ সমর্থিত নেটিজেনরা তার অতীত ভূমিকা এবং ছাত্র আন্দোলনে বিতর্কিত কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে সমালোচনার মুখে পড়ে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দেন তিনি।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সারসহ আরও অনেক অভিনয়শিল্পীর নাম জড়িয়ে আছে।

অরুণা বিশ্বাসের এই পোস্ট ও পরবর্তী বিতর্ক তার ক্যারিয়ার এবং সামাজিক অবস্থানে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা