ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:১১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:১১:৪৪ পূর্বাহ্ন
ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর থানাঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। হামলার ভিডিও রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক ব্যক্তি অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মঞ্চ, সাউন্ড সিস্টেম, এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন। অনুষ্ঠান পরিচালনায় থাকা শিল্পী মিজান বাউলা জানান, “গত ৪৫ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে মিলাদ মাহফিল ও কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কখনো এমন ঘটনা ঘটেনি। কিন্তু এবার বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে অনুষ্ঠান চলাকালীন ভাঙচুর শুরু করে। এতে কয়েকজন আহত হয়েছেন, এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর চালান। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, “চেয়ার ও মঞ্চ ভাঙচুর করা হলেও গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলা এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এমন হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম