ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:৪৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:৪৯:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার
চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কোতোয়ালী থানা এলাকা থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযান চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।"

এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া ১,৯১১টি মামলার নথি হারানোর অভিযোগ করেন। এ ঘটনায় গত রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১,৯১১টি কেস ডকেট পিপি অফিসের সামনের বারান্দায় রাখা হয়।

১২ ডিসেম্বর মহানগর কোর্টের ভেকেশন কোর্ট শেষ হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জিডি করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু