ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন
সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
সৌদি আরবের রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার জেদ্দা শহর এবং আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে।

দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বদর প্রদেশের আল-শাফিয়া এলাকায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং জেদ্দা শহরের আল-বাসাতিন এলাকায় ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, মদিনা শহরের মসজিদে নববী এলাকার হারাম অঞ্চলে ৩৬.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। কুবা মসজিদ-এর কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, সৌদি আরবের এনসিএম (ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি) জানিয়েছে, পূর্বাঞ্চল এবং রিয়াদ, আসির ও জাজান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, এবং এসব অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কাজের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। বন্যার ভয়াবহতা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং অনেক ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে।

এনসিএম এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু এলাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা