ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত কেন: রুহল কবির রিজভী

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:০২:৫০ অপরাহ্ন
ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত কেন: রুহল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ‘অতিরক্ষণশীল আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি নিজেই বলেছিলেন, ‘আমি যা দিয়েছি, ভারত চিরদিন তা মনে রাখবে।’ এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে, যে ভারত তাঁর প্রতি এতটা বিগলিত হয়ে আছে?”

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে রিজভী বলেন, “শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে ভারত কোন ভিত্তিতে তাঁর ভিসার মেয়াদ বাড়াল? অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদন করলেও ভারত তা উপেক্ষা করে ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। এটি কি তাঁকে পুরস্কৃত করার একটি উপায়?”

তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা এই দেশের জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেকে আজীবন সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এজন্য তিনি পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।”

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নবীনবরণে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন গিয়াস, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস