ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:১২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:১২:০৬ অপরাহ্ন
চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯
মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনায় বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। সরকারি কর্মকর্তাদের তথ্য মতে, এ হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে, যার বেশিরভাগই হামলাকারী।

চাদের সরকারের মুখপাত্র এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ জানিয়েছেন, ‘‘২৪ সদস্যের একটি কমান্ডো দল প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালায়। তারা বেসামরিক পোশাক পরিধান করে এবং শহরের দক্ষিণাঞ্চল থেকে এসেছে।’’ তিনি এই হামলাকারীদের ‘‘অসহায় বদমাশ’’ বলে অভিহিত করেছেন।

সংঘর্ষের ফলে হামলাকারীদের একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া, প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন।

হামলার ঘটনার পর প্রেসিডেন্ট প্রাসাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ জানান, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দমন করা হয়েছে।’’

এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলো এই হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে এবং সরকারকে ‘‘সাজানো নাটক’’ বলে অভিহিত করেছে। পলিটিক্যাল অ্যাক্টরস কনসালটেশন গ্রুপের (জিসিএপি) মুখপাত্র ম্যাক্স কেমকোয়ে বলেছেন, ‘‘এই ঘটনা ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের ফল।’’

প্রেসিডেন্ট প্রাসাদে হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এএফপি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা