ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

সংস্কারের যোগ্যতা বর্তমান সরকারের নেই: মোস্তফা জামাল

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:১৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:১৬:২২ অপরাহ্ন
সংস্কারের যোগ্যতা বর্তমান সরকারের নেই: মোস্তফা জামাল
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার মন্তব্য করেছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের কোন সমস্যার সমাধান করতে পারছে না। তিনি অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, “বর্তমান সরকার সংস্কার করার যোগ্যতা রাখে না। এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করে সসম্মানে বিদায় নেওয়া উচিত।” তিনি সরকারের গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “এতে দেশের শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হবে, যা দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক।” তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনার সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প ও কারখানা ক্ষতিগ্রস্ত করেছিল। তিনি সরকারের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেন, “আগুনে হাত দেবেন না, শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোস্তফা জামাল হায়দার বলেন, “তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।” তিনি বিএনপি নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্রের বিষয়েও সতর্কতা দেন, এবং বলেন, “দেশের ছাত্র-জনতা এই ধরনের চক্রান্ত মেনে নেবে না।”

আওয়ামী সরকারের সিন্ডিকেট ও বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, “সরকারের সিন্ডিকেট এখনও বাজার নিয়ন্ত্রণ করছে, তাই দেশের পণ্য উৎপাদন ও নিত্যপণ্যের দাম কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে ১২ দলীয় জোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়