ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

নিউইয়র্কের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ১২:৩৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ১২:৩৬:০৭ অপরাহ্ন
নিউইয়র্কের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ করেছেন নিউইয়র্কের সর্বোচ্চ আদালত। এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের হাতে।স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ম্যানহাটনের আদালতে নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করতে ট্রাম্পের আইনজীবীরা জাতীয় সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন।

এই রায় দেয়া হয় ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয় থেকে। ব্র্যাগের অফিস থেকে একটি আদালত ফাইলিংয়ে বলা হয়েছে– অভিযুক্ত এখন চায়, এই আদালত ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে একটি বিচারাধীন মামলায় হস্তক্ষেপ করুক এবং নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করুক। এর কোনো ভিত্তি নেই।

তবে ট্রাম্পের আইনজীবীর দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কারণে অপরাধমূলক মামলা থেকে দায়মুক্তি পাবার এখতিয়ার রাখেন তিনি।ট্রাম্প ২০২৩ সালে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। যার মাঝে অন্যতম– ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়ার তথ্য গোপনের মামলা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য