ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশের অভ্যুত্থানে মার্কিন হাত ছিল না : জ্যাক সুলিভান

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ১২:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ১২:৩৮:২৮ অপরাহ্ন
বাংলাদেশের অভ্যুত্থানে মার্কিন হাত ছিল না : জ্যাক সুলিভান
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের এক নির্বাচিত দলের সঙ্গে আলোচনার সময় সুলিভান বলেন, ‘‘বাংলাদেশে অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারাও এ গুঞ্জনে বিশ্বাস করেন না।’’

মূলত, মার্কিন-ভারত সম্পর্ক ও ভবিষ্যৎ প্রশাসনিক কার্যকলাপ নিয়ে আলোচনার সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন ওঠে। ভারতীয় রাজনীতিকদের মধ্যে অনেকে অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সুলিভান তা হাস্যকর হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন ঘটে। অভ্যুত্থানের পর তিনি ভারতে আশ্রয় নেন। এদিকে, তার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে এবং তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ বিষয়ে জানান, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ একজন নাগরিককে ফেরত চেয়েছে, যা আইনসিদ্ধ প্রক্রিয়ার মধ্যেই করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘‘যদি কারও পাসপোর্ট বাতিল করা হয়, তা সব দেশকে জানানো হয়। পাসপোর্ট বাতিল হলে ভিসার প্রশ্নই ওঠে না।’’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার ভিসা নবায়ন বা তার অবস্থান নিয়ে আলোচনার চেয়ে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কই উভয় দেশের জন্য প্রধান বিবেচ্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা