ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:০২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:০২:৪৪ অপরাহ্ন
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি
আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তাই নির্ধারিত সময়ের শেষ দিনে, অর্থাৎ আগামীকাল স্কোয়াড জমা দেবে বিসিবি।

এদিকে, গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ায় এই আসরে তার খেলা হচ্ছে না। অন্যদিকে, সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে বোর্ড।

বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিবের বিষয়টি বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, "সাকিবের ব্যাপারে এই মুহূর্তে কোনো খবর নেই। তিনি দেশে নেই, কোনো আলাপও হয়নি। আমরা মূলত বোর্ডের নির্দেশনার জন্য অপেক্ষা করছি।"

বিসিবি সূত্র জানায়, কাল আইসিসিতে প্রাথমিক স্কোয়াড জমা দেওয়া হবে। তবে সেটি গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও আইসিসির নিয়ম অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকবে। বিসিবির সেই নির্বাচক বলেন, "দল প্রায় ঠিক করা আছে। তবে আপাতত প্রাথমিক দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করব।"

কমেন্ট বক্স