ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

সীমান্তে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে ‘আপাতত’ সরে এসেছে ভারত

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন
সীমান্তে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে ‘আপাতত’ সরে এসেছে ভারত
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপাতত বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ থেকে সরে এসেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেঙ্গল ফ্রন্টিয়ারের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। কিন্তু এতে বাংলাদেশি বাহিনী বিজিবির আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ রাখা হয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিএসএফের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে আপাতত বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নেই, তাই উত্তেজনা এড়াতে এই কাজ স্থগিত রাখা হয়েছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সদস্যদের গ্রামবাসীদের সঙ্গে পাহারার বিষয়টি উঠে আসে। তবে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন, ওই এলাকায় আপাতত কোনো উত্তেজনা নেই।

ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্তের প্রায় ৫০ শতাংশ অংশে কোনো বেড়া নেই। মালদার ১৭২ কিলোমিটারের মধ্যে ২৭ কিলোমিটার বেড়া ছাড়া রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা