ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

কলকাতার নায়িকাকে নিয়ে ঢাকার পর্দায় মোশাররফ

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:২১:০১ অপরাহ্ন
কলকাতার নায়িকাকে নিয়ে ঢাকার পর্দায় মোশাররফ
সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে নির্মাণের অনুমোদন পায়। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এবং নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের মোশাররফ করিম ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র।

অবশেষে সিনেমাটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমার প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা শুটিং স্পটে ফিরে পোস্টার উন্মোচন এবং মুক্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, ‘বিলডাকিনি আমার প্রিয় একটি সিনেমা। এটি আমাদের সমাজের সমস্যা, মানুষের অমানুষ হয়ে ওঠা এবং সেই অমানুষকে মানুষে পরিণত করার গল্প বলে। আমি এতে অভিনয় করে তৃপ্ত। আমার বিশ্বাস, দর্শকরাও এটি উপভোগ করবেন। কারণ, এটি আমাদের গল্প, আমাদের সিনেমা।’

প্রকাশিত পোস্টারে মোশাররফ করিমের সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্রকে। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে পা রাখেন পার্ণো।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম মানিক মাঝি চরিত্রে অভিনয় করেছেন, আর পার্ণো মিত্র রয়েছেন হানুফা চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক প্রমুখ।

সিনেমাটি ২০২৪ সালের শুরুর দিকে চিত্রনাট্য চুরির অভিযোগে আলোচনায় আসে। মঞ্জুরুল ইসলাম মেঘ নামে এক ব্যক্তি এই অভিযোগ আনেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে নির্মাতারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

‘বিলডাকিনি’ দর্শকদের কাছে শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি মাধ্যম বলে মনে করছেন এর নির্মাতা ও কলাকুশলীরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে কীভাবে সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?