ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

পাকিস্তানে যেতে পেরে ভীষণ খুশি মালালা

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:২৪:৫৪ অপরাহ্ন
পাকিস্তানে যেতে পেরে ভীষণ খুশি মালালা
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই নারীদের শিক্ষা বিষয়ে সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গেছেন। রাজধানী ইসলামাবাদে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিজ দেশে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মালালা বলেন, ‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সম্মানিত, অভিভূত ও খুশি।’

ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে আয়োজিত এই সম্মেলনে মুসলিম অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। মালালার আগামীকাল রোববার সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মালালা লেখেন, ‘আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ও সুরক্ষা নিয়ে কথা বলব। পাশাপাশি আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার হরণের ঘটনায় তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায়, সে বিষয়েও আলোচনা করব।’

২০১২ সালের পর মালালা মাত্র দুইবার পাকিস্তানে গেছেন। এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো নিজ দেশ সফর করছেন।

২০১২ সালে পাকিস্তানের তালেবান জঙ্গিরা স্কুলবাসে হামলা চালিয়ে মালালাকে গুলি করে গুরুতর আহত করে। এরপর তাকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকেই তিনি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করে আসছেন। এই কাজের স্বীকৃতি হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে মালালার কাজ তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি ও শ্রদ্ধা এনে দিয়েছে। এবার পাকিস্তানে তার উপস্থিতি এবং সম্মেলনে অংশগ্রহণ নারীদের শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল