ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন চায়: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:৪২:০৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন চায়: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে, নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হলে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে।

শনিবার রাজধানীতে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্স’-এ বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, অর্থপাচার ও দুর্নীতি রোধের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘গত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন ডলার আর রপ্তানি আয় বেড়েছে আড়াই বিলিয়ন ডলার। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চার মাসের বেশি সময়ের আমদানি নিশ্চিত করতে সক্ষম। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

অর্থনীতি প্রসঙ্গে গভর্নর আরও বলেন, ‘প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ৪ মাসের ওপরে আছে। আমরা ৭ দিন, ১০ দিন, ১৫ দিন রাখতে পারব।’

নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, খুব শিগগিরই নির্বাচন নিয়ে রোডম্যাপ আসছে। তিনি বলেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে চান না। তবে আমরা আশা করছি, দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ এসে যাবে। তখন আস্থা ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে।’

প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এবং ক্ষেত্রবিশেষে জাতীয় পার্টিরও বিশ্বের বিভিন্ন দেশে শাখা আছে। কিন্তু তাদের রাজনৈতিক বিরোধ প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এতে দেশের ভাবমূর্তি ও ব্র্যান্ডিং ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার নিয়ে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের সোচ্চার হতে হবে। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের ভাবমূর্তি রক্ষা করতে হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা