ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৩০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৩০:৫১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস অভিযুক্ত মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযোগের পর থেকে মোশারফকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এসময় তার সহকর্মী আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন বিদ্যালয়ে এসে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন।

মারধরের কারণে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। তার চিৎকারে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে মোশারফ দ্রুত স্থান ত্যাগ করেন। পরে আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন