ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তাহসানের বিয়ের পর লাইভে মিথিলার কান্না! কতটা সত্যি?

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:০৩:২৮ অপরাহ্ন
তাহসানের বিয়ের পর লাইভে মিথিলার কান্না! কতটা সত্যি?
দীর্ঘ সাত বছর পর সঙ্গীহীন জীবন শেষে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার এই বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলার লাইভে কান্নার একটি ভিডিও নিয়ে চর্চা শুরু হয়। তবে এ ঘটনার সত্যতা যাচাই করে জানা গেছে, এটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, মিথিলার কান্নার দাবি ভিত্তিহীন। অনুসন্ধানে তারা দেখতে পায়, বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না করেননি। বরং তাহসানের বিয়ের দুদিন পর তিনি নিজের ফেসবুক পেজের স্টোরিতে মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেন।

এ প্রসঙ্গে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে মিথিলার কান্নার কোনো দৃশ্য নেই। বরং তাহসান ও তার বর্তমান স্ত্রী রোজা আহমেদের বিয়ের কিছু স্থিরচিত্র এবং মিথিলা ও কন্যা আইরার পুরোনো একটি মিরর সেলফি ভিডিওটিতে যোগ করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে একটি ভিন্ন ভয়েসে দাবিটি তুলে ধরা হয়, যা ভিত্তিহীন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা কোনো সংবাদ সূত্রে মিথিলার কান্নার দাবিকে সমর্থন করার মতো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। এর আগে তিনি ২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ২০১৩ সালে কন্যাসন্তান আইরা জন্ম নেয়। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

২০১৯ সালে মিথিলা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বর্তমানে তিনি তার সঙ্গেই সংসার করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা