ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

জাতীয় নির্বাচন আয়োজনই ইসির প্রধান লক্ষ্য

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০২:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০২:২১:২৭ অপরাহ্ন
জাতীয় নির্বাচন আয়োজনই ইসির প্রধান লক্ষ্য
জাতীয় নির্বাচন আয়োজনকে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে, সরকার যদি চিঠি দেয়, তাহলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে।

এছাড়া তিনি বলেন, জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩-কে কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ জানান, সরকারকে একটি চিঠি দিয়ে আইনটি বাতিল করার প্রস্তাব দেবে কমিশন।

এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণের জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ