ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব না থাকায় ক্ষোভ ঝাড়লেন রফিক

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৬:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৬:১১:৪১ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব না থাকায় ক্ষোভ ঝাড়লেন রফিক
আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসের জায়গা হয়নি। বর্তমানে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব, দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস না করায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। রোববার (১২ জানুয়ারি) সিলেটে রংপুরের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রফিক সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, "সাকিব তো অনেক বছর ধরে বাংলাদেশ দলের জন্য খেলছে। এক সময় সে ছিল বিশ্বের এক নম্বর প্লেয়ার, আর এখন তাকে চাকিং (বোলিং অ্যাকশন) নিয়ে প্রশ্ন উঠছে। এতদিন পর কেন এই সমস্যা দেখা দিল, আইসিসি কী করেছে?"

রফিক আরও বলেন, "এটা কিছুই না, আমরা যদি সাকিবের সঙ্গে কাজ করি বা যারা এই ধরনের সমস্যা সমাধান করতে পারেন, দুই দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে।"

তিনি বলেন, "রাজনীতিতে জড়ানোতে যে সমস্যা তৈরি হয়েছে, সেটা রাজনৈতিকভাবেই সমাধান হওয়া উচিত, কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে এই বিষয়টি সংশ্লিষ্ট নয়। সাকিবের মত প্লেয়ার আসবে কি না সন্দেহ আছে, তাই আমাদের জন্য এটা খারাপ।"

রফিক আরও বলেন, "সাকিব কতগুলো বিশ্বকাপে খেলেছে, আর আমাদের দেশের কতজন খেলোয়াড় সেটা করেছে? সাকিবকে দলে না পাওয়ার পর হতাশা থাকবে, এটা নিশ্চিত।"

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম