ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন
হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েকদিন ধরে হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাটি করেছেন, যা তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখন স্থিতিশীল রয়েছে এবং তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া, খালেদা জিয়া সব সময় দেশের খোঁজ খবর নিচ্ছেন এবং দলের কর্মীদের দেশের জনগণের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন। তার শারীরিক পরীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে, এবং সব রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তাররা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে, বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

প্রতিদিন রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে খালেদা জিয়ার। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। তার চিকিৎসা নিচ্ছেন বিশ্বখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি, যিনি রোববার খালেদা জিয়াকে পরিদর্শন করেছেন।

এদিকে, খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যিনি পরে জানিয়েছিলেন, খালেদা জিয়া দেশের জনগণের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে গিয়ে মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। সংবাদিকদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তারা।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া, যিনি লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ