ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সীমান্ত ইস্যুতে এবার ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৪:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৪:৪২:০৪ অপরাহ্ন
সীমান্ত ইস্যুতে এবার ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় নুরুল ইসলামকে, তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।

এটি ঘটেছে গতকাল রোববার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছিল।

এছাড়া, সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবস্থান নেয়। গত সপ্তাহে বিজিবি এবং বিএসএফের মধ্যে ৪ দফা পতাকা বৈঠকের পর ভারত নির্মাণকাজ স্থগিত করে।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে বাংলাদেশ বাধা দেবে এবং বিজিবি শক্ত অবস্থান নেবে।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার প্রায় ৫০ শতাংশে কোনো বেড়া নেই।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল