ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তারকারাও রক্ত-মাংসের মানুষ, ভক্তের কাণ্ডে মেজাজ হারান শাহরুখ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:২০:২৩ অপরাহ্ন
তারকারাও রক্ত-মাংসের মানুষ, ভক্তের কাণ্ডে মেজাজ হারান শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খান। যার বাড়ির সামনে রোজ জমে মানুষের ভিড়। তাকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনুরাগীরা। কিং খানের সিনেমা মুক্তি পেলে মুহূর্তেই ভরে যায় প্রেক্ষাগৃহ। তাই পছন্দের অভিনেতাকে সামনে পেলে ভক্তদের উন্মাদনা সীমা ছাড়াবে, সেটা আশা করাই যায়। সাধারণত এসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন শাহরুখ। কিন্তু একবার মেজাজ হারিয়ে এক অনুরাগীকে বকা দিয়েছিলেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকার দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম কথা বলেন শাহরুখকে নিয়ে। বিভিন্ন জায়গায় শাহরুখের সঙ্গে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে ইউসুফের। একবার এক অনুরাগীর আচরণে বিরক্ত হয়েছিলেন বাদশা। ইউসুফ মনে করেন, তারকারাও মানুষ। তাদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকতেই পারে। কিন্তু একটা সীমা থাকা দরকার সবকিছুর।

একবার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন সেলফি তোলার জন্য। যে ঘটনায় প্রচণ্ড বিরক্ত হন বাদশা। কড়াভাবেই ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তারকার দেহরক্ষী বলেছেন, ‘অনুরাগীদের বোঝা উচিত, সবকিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীতভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না।’প্রায়ই তারকাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ভিডিও দেখে অনেকেই নানা মন্তব্য করেন। এই প্রসঙ্গেও ইউসুফ জানান, তারকাদের জীবনযাপন নিয়ে দ্রুত কোনও মন্তব্য করে দেওয়া খুব সহজ। অনেকেই মনে করেন, সাজগোজ করে অভিনয় করা যেন কোনও ব্যাপারই নয়। এর জন্য কোনও পরিশ্রমই করতে হয় না। কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে দিনরাত এক করে পরিশ্রম রয়েছে তা অনেকেই বোঝেন না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা