ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায় আজ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৯:১২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৯:১২:০০ পূর্বাহ্ন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায় আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা হতে যাচ্ছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আকতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট এই সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয় দাতব্য কাজের লক্ষ্যে, যা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে পরিচালিত। ১৯৯১ সালে “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে সোনালী ব্যাংকের একটি হিসাব খোলা হয়, যেখানে কুয়েত আমিরের পাঠানো ২ কোটি ১০ লাখ টাকার অনুদান জমা হয়। দুই বছর পর, এই তহবিল থেকে জিয়া পরিবারের সদস্যরা ট্রাস্ট গঠন করে সেই অর্থকে বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেন।

এক এগারো সরকারের সময়, এই অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, এই অর্থ এতিমখানায় ব্যয় না করে আত্মসাৎ করা হয়। ২০১৮ সালের রায়ে এই অভিযোগ প্রমাণিত হয় বলে বিচারিক আদালত মনে করে।

বিএনপি ও খালেদা জিয়ার আইনজীবীরা মামলাটিকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “যেহেতু অনুদানের অর্থ ব্যাংকে গচ্ছিত ছিল এবং এখনো রয়েছে, তাহলে এই মামলার ভিত্তি কী? মূলত শেখ হাসিনার রাজনৈতিক বক্তৃতায় ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন’ এই বক্তব্য প্রতিষ্ঠার জন্যই মামলা করা হয়েছে।”

হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত করে ২০২3 সালের ১১ নভেম্বর আপিল বিভাগের আদেশে খালেদা জিয়ার আপিল গ্রহণ করা হয়। আজকের রায়ে এই আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা