ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চিকিৎসকের ভুলে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০১:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০১:০৬:১৪ অপরাহ্ন
চিকিৎসকের ভুলে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ
রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের বিরুদ্ধে চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করার অভিযোগ উঠেছে। বিষয়টি শিশুটির পরিবারের নজরে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুঃখ প্রকাশ করেন এবং ফের অপারেশনের জন্য শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে তারা শিশুটির বাম চোখে ময়লা জাতীয় কিছু থাকার কারণে চিকিৎসার জন্য ধানমন্ডি আই হসপিটালে যান। চিকিৎসক বাম চোখে সমস্যা চিহ্নিত করে অপারেশনের সিদ্ধান্ত নেন। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে অপারেশনের পর দেখা যায়, বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে।

শিশুটির মা বলেন, "অপারেশন থিয়েটারের বাইরে আমরা অপেক্ষা করছিলাম। যখন বাবুকে বের করলো, তখন ওর বাবু কোল নিয়ে দেখলো যে বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করেছে। আমাদের পুরো পরিবার হতবাক হয়ে গেছে।"

শিশুটির বাবা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, "এমন ভুল মেনে নেওয়া যায় না। যদি বড় কোনো অপারেশন হতো, তাহলে আমাদের সন্তান হয়তো আর বাঁচতো না। আমরা চাই, এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি হোক।"

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, "ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক, অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।"

অন্যদিকে, অভিযুক্ত হাসপাতালের প্রধান নির্বাহী জানান, "ঘটনার তদন্ত চলছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা