ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:১৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:১৭:২৩ অপরাহ্ন
শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা
মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনায় বলা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা নতুন কোনো প্যাকেজ কিনলেও যুক্ত হবে। আগের মতো একই প্যাকেজ কেনার বাধ্যবাধকতা থাকছে না।

সম্প্রতি ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ এ এই নিয়ম যোগ করা হয়েছে।

বিটিআরসি জানায়, আগে সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করা যেত। এখন থেকে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হলেও অব্যবহৃত সব ডাটা নতুন প্যাকেজে যুক্ত হবে।

এছাড়া নতুন নির্দেশনায় তিন ধরনের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে:
 
  • নিয়মিত প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন।
  • গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ৩ দিন।
  • রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ৭ দিন।

এই তিনটি ক্যাটাগরির বাইরে অপারেটররা নিজস্ব পরিকল্পনায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিনের মেয়াদে প্যাকেজ দিতে পারবে। ঘণ্টাভিত্তিক প্যাকেজে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি এবং তিন দিনের প্যাকেজে সর্বোচ্চ ৮ জিবি ডাটা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, ‘গ্রাহক স্বার্থ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধা বিবেচনায় ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে বিটিআরসি।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার ১ দিন আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সতর্ক করতে হবে। এসএমএসে ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ ও প্রয়োজনীয় প্যাকেজের তথ্য দেওয়া থাকবে।

গ্রাহকদের সুবিধার্থে অপারেটরদের সব প্যাকেজের তালিকা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা