ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সংশ্লিষ্টরা ক্যাম্পাস পরিদর্শন করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে এক সভার পর উপাচার্য এ তথ্য জানান। তিনি বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেইজের কাজ কীভাবে নেওয়া হবে তা তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত হবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা এবং রোডম্যাপ তৈরি করবেন। এর মাধ্যমে কাজের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করে কোনো অসামঞ্জস্য চিহ্নিত করে রিভাইজড ডিপিপি (আরডিপিপি) প্রস্তুত করবেন।”

উপাচার্য আরও বলেন, “বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের বিষয়েও আমরা সেনাবাহিনীর কাছে অনুরোধ করেছি। তারা প্রাথমিকভাবে কাজটি করতে সম্মতি দিয়েছেন এবং এই সাইটগুলোও পরিদর্শন করবেন।”

উপাচার্য শিক্ষার্থীদের ক্যাম্পাস শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদেরই এই সাফল্যের কৃতিত্ব দেওয়া উচিত। পাশাপাশি, সরকার আমাদের সমস্যার সমাধানে যে ভূমিকা রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি নিশ্চিত, সেনাবাহিনীর মাধ্যমেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হবে।”

রোববার সেনাবাহিনীর প্রতিনিধিরা দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যেতে পারেন। দ্বিতীয় ক্যাম্পাসের দুটি ফেইজের মধ্যে প্রথম ফেইজের চলমান এবং টেন্ডার না হওয়া কাজগুলো আরডিপিপি অনুযায়ী শুরু হবে। দ্বিতীয় ফেইজের কাজ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা