ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা ভারতের সেনাপ্রধানের

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:৩৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:৩৩:৫১ অপরাহ্ন
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা ভারতের সেনাপ্রধানের
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তের ছবিটি নয়াদিল্লির সেনাপ্রধানের প্রধান কার্যালয় থেকে সরিয়ে নতুন একটি প্রতীকী পেইন্টিং টাঙানো হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ব্যাখ্যা দিয়েছেন।

সোহরাওয়ার্দি উদ্যানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল এ.এ.কে নিয়াজির আত্মসমর্পণের দলিলে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার স্বাক্ষরের ঐতিহাসিক ছবিটি এতদিন ভারতের সেনাপ্রধানের দপ্তরের লাউঞ্জে শোভা পাচ্ছিল। তবে গত ডিসেম্বরে দপ্তর সংস্কারের সময় ছবিটি সরিয়ে সেখানে একটি নতুন প্রতীকী ছবি স্থাপন করা হয়।

সেনাপ্রধানের ব্যাখ্যা অনুযায়ী, ঐতিহাসিক ছবিটি এখন মানেকশ কনভেনশন সেন্টারের লাউঞ্জে রাখা হয়েছে। তিনি বলেন, “ছবিটি সরিয়ে ফিল্ড মার্শাল স্যাম মানেকশের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে তিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, তাই এই ছবি সেখানে স্থানান্তরিত করা হয়েছে।”

নতুন প্রতীকী ছবিটি সম্পর্কে তিনি বলেন, এটি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল থমাস জ্যাকব আঁকেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি যুদ্ধক্ষেত্রে ভারতের সামরিক বাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংক এগিয়ে যাচ্ছে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন হিন্দু দেবতা শ্রী কৃষ্ণ। এ ছাড়া ছবিতে দার্শনিক চাণক্য এবং গরুঢ়ের উপস্থিতি দেখা যায়।

সেনাপ্রধান ব্যাখ্যায় আরও বলেন, “ছবিটি প্রতীকী এবং এটি ভারতের ঐতিহ্য ও আধুনিকতাকে একসঙ্গে তুলে ধরে। এটি দেখাতে চায় যে ভারতীয় সেনাবাহিনী ঐতিহ্যের রক্ষক এবং একই সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর।”

এ পরিবর্তনের ফলে ঐতিহাসিক ছবিটি সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে ওঠা প্রশ্নের জবাবও পরিষ্কার হয়েছে। 

সূত্র : এনডিটিভি

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু