ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

১৫ বছর ধরে চলা আইনি লড়াইয়ে হেরে গেল গুগল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:৩৯:৪৯ অপরাহ্ন
১৫ বছর ধরে চলা আইনি লড়াইয়ে হেরে গেল গুগল
অবশেষে দীর্ঘ ১৫ বছর ধরে চলা এক আইনি লড়াইয়ে হেরে গেল জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল। ২০১০ সালে গুগলের বিরুদ্ধে সার্চ ফলাফল অপব্যবহারের অভিযোগে মামলা করেছিলেন পণ্যের দাম পর্যালোচনাবিষয়ক ওয়েবসাইট ‘ফাউন্ডেম’–এর দুই প্রতিষ্ঠাতা শিভান রাফ ও অ্যাডাম রাফ। ব্রিটিশ ওই দম্পতির অভিযোগ ছিল, নিজেদের আধিপত্যের অপব্যবহার করেছে গুগল। বাজারকে প্রভাবিত করে নির্দিষ্ট পণ্য কিনতে ক্রেতাকে বাধ্য করেছে ওই তথ্যপ্রযুক্তি সংস্থা। এই মামলায় গুগল হেরে যাওয়ায় ব্রিটিশ এই দম্পতিকে জরিমানা হিসেবে দিতে হচ্ছে ২০০ কোটি পাউন্ড। বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে ইউরোপীয় কমিশন গুগলকে জরিমানাস্বরূপ ওই অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে ‘ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস’-এর দ্বারস্থ হয়েছিল গুগল। গত সেপ্টেম্বরে গুগলের আবেদন খারিজ করে দেয় ইউরোপের শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, ইউরোপীয় কমিশনের নির্দেশ মতো জরিমানার অর্থ দম্পতির হাতে তুলে দিতে হবে গুগলকে। তবে প্রতিক্রিয়ায় গুগল বলেছে, এই রায় ‘হতাশার।’

জানা গেছে, ২০০৬ সালে চাকরি ছেড়ে নিজেদের স্টার্টআপ ব্যবসা শুরু করেন তারা। ‘ফাউন্ডেম’ নামে ওই ওয়েবসাইটের কাজ ছিল, গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সংস্থার একই পণ্যের দামের তুলনা করা। যাতে গ্রাহকেরা ওই পণ্য কোন সংস্থা থেকে কিনবেন, তা ঠিক করতে পারেন। ওই দম্পতির অভিযোগ, গুগল আচমকাই সার্চ রেজাল্টের দিক থেকে নিচে নামাতে শুরু করে তাদের ওয়েবসাইটকে। কোনও গ্রাহক গুগলে সার্চ করলেও সহজে তাদের সংস্থার নাম দেখাচ্ছিল না। পুরো বিষয়টিকে ‘স্প্যাম’ ভেবে এই নিয়ে উদ্বিগ্ন দম্পতি চিঠি পাঠায় গুগলকে।
তাদের সংস্থার ওপর আরোপিত বিধিনিষেধও তুলে নেওয়ার আবেদন জানান। কিন্তু কোনও সদুত্তর দেয়নি তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। এদিকে গুগলে ওই ওয়েবসাইটির ‘র‌্যাঙ্ক’ ক্রমেই নিচে নামছিল। ২০০৮ সালে পুরো বিষয়টি খতিয়ে দেখে দম্পতি বুঝতে পারেন, তাদের সঙ্গে অন্যায় হচ্ছে। এর পরই আদালতের দ্বারস্থ হন ব্রিটিশ দম্পতি। তাদের অভিযোগ ছিল, বাজারকে প্রভাবিত করে নির্দিষ্ট পণ্য কিনতে ক্রেতাকে বাধ্য করছে গুগল। আর সেই কারণেই পণ্যের দামের তুলনা করতে সক্ষম ওয়েবসাইটটিকে সার্চের উপরের দিকে উঠতে দেওয়া হচ্ছে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা