ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আবারও বিতর্কে জড়ালেন উর্বশী

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:৪৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:৪৯:২৫ অপরাহ্ন
আবারও বিতর্কে জড়ালেন উর্বশী
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন। মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ডাকু মহারাজ-এর ‘দাবিডি দিবিডি’ গানে তাঁর এবং নন্দমুরি বালাকৃষ্ণের নাচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিটি বক্স অফিসে সফল হয়েছে বলে প্রযোজকদের দাবি। এই উপলক্ষে আয়োজিত এক পার্টিতে নন্দমুরি বালাকৃষ্ণের আচরণ নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পার্টিতে উর্বশী স্যাটিনের শাড়িতে হাজির হন এবং নন্দমুরির সঙ্গে কেক কাটেন। এরপর তারা ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন। কিন্তু নাচের সময় নন্দমুরির হাত উর্বশীর শাড়ির কুঁচির দিকে বাড়ানোর ঘটনায় উর্বশীকে বারবার সরে যেতে দেখা যায়। যদিও নন্দমুরি নাচ থামাননি।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, এর আগে সিনেমার প্রচারের সময়ও নন্দমুরির আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় উর্বশীকে। তার মুখের বদলে যাওয়া অভিব্যক্তি অনেকের নজর কাড়ে।

তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে