ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ৩

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:১৩:২০ অপরাহ্ন
মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষ, বাংলাদেশিসহ নিহত ৩
মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কের ২২৬.৫ কিলোমিটার উত্তরমুখী এলাকায় গত বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চারটি গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

নিহতদের মধ্যে ছিলেন ৭৩ বছর বয়সি লরি চালক মোহাম্মদ এসা দাহারিন এবং তার পাশেই থাকা বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইউসুফ আলী (৪৪)। এছাড়া, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১), যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মিতসুবিশি ফুসো লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে বাম পাশে ছিটকে পড়ে। এর পর পেছনে থাকা হোন্ডা সিটি গাড়ির সঙ্গে সংঘর্ষে বিএমডব্লিউ এবং টয়োটা ভায়োস গাড়িও পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হোন্ডা সিটির চালক এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, বিএমডব্লিউ চালক ও তার একজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে